Skip to main content

বৃষ্টিবিলাষ || লেখক : তারেক সাকিব || ঢাকা মেট্রো - চ৷ |






-এই যে সাকিব ভাই.! বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছেন.?

প্রশ্নটা শুনে পিছে ফিরে তাকালাম। মীম বসে আছে রিক্সাতে। আমার ভার্সিটির জুনিয়র। অতিরিক্ত সুন্দরী যাকে বলে, মীম ঠিক সেটাই।

-সায়েন্স ল্যাব যাচ্ছি।
-আমিও সেদিকেই যাচ্ছি, চাইলে যেতে পারেন আমার সাথে।

কথাগুলো বলে কিছুটা চেপে জায়গা ছেড়ে দিয়ে বসলো ও। আমি একটু ভেবে উঠে পরলাম রিক্সায়। রিক্সা চলতে শুরু করলো। 

-আপনার মঙ্গলবার ক্লাস নেই, তবুও প্রতি মঙ্গলবার আপনাকে এখানে দেখা যায়, কেন.!

মীমের প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পরলাম।

-না তেমন কিছু না, এমনিতেই আসি।
আমতাআমতা করে বললাম কথাটা। 

-ইশশশ.. বললেই হলো এমনি.!! আমি বুঝি না মনে করেছেন তাই না.!!!! সত্যি করে বলেন কেন আসেন
-তোমাকে দেখতে।
-সপ্তাহে দুইদিন দেখেও মন ভরে না বুঝি.!

কথাটা বলে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল মীম। বৃষ্টি বেড়ে চলছে। বৃষ্টির ছাট এসে আমাদের ভিজিয়ে দিচ্ছে। কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমি মীমের হাতে হাত রাখলাম। ও সরিয়ে দিয়ে আমার বাহু জড়িয়ে ধরলো। আমরা অপলকনেত্রে তাকিয়ে আছি একে অপরের দিকে। রিক্সা সায়েন্স ল্যাব পার হয়ে কাটাবনের দিকে যাচ্ছে। রিক্সাওয়ালাকে কিছু বলতে ইচ্ছা করছে না কেন জানি.! ও আলতোভাবে আমার ঠোট একবার ছুঁয়ে দিলো। হঠাৎ রিক্সাওয়ালার ডাকে সৎবিৎ ফিরলো আমাদের। ও ঠিকঠাক হয়ে বসলো। 

-ভাইজান, ভুল কইরা সায়েন্স ল্যাব ফালাইয়া আইসা পরছি। আপনারা এহানে নাইমা যান, বাস ধইরা যাইয়েন গা।
-কেন.! তুমি আবার ঘুরে চলো সায়েন্স ল্যাবের দিকে, তাহলেই তো হয়।
-এ মেঘের দিনে তাইলে ভাড়া বাড়াইয়া দিতে হইবো।
-কেন কেন.! ভুল তুমি করছো, তুমিই এইটা ঠিক করবা। আমরা কেন ভাড়া বেশি দিবো.?

আমার প্রতিবাদের মুখে রিক্সাওয়ালা মিয়ম্রাণ হয়ে রিক্সা ঘুরিয়ে চলতে লাগলো। হঠাৎ মীম খিলখিল করে হেসে উঠলো। মেয়েরা বড্ড অদ্ভুত, ছেলে মানুষের রাগ কমিয়ে দেওয়ার আশ্চর্যজনক এক ক্ষমতা সৃষ্টা মেয়েদের দিয়েছে।

পৃথিবীতে সবকিছুর একটা সীমা আছে। কিন্তু মীমের ভালোবাসার কোন সীমা আমি খুঁজে পায়নি। মাঝেমাঝে আমি চিন্তিত হয়ে পরতাম এতো ভালোবাসা নিয়ে আমি কি করবো.!! কোনকিছুই অতিরিক্ত ভালো না, তাহলে নাকি সেটা টিকে না। ভালোবাসাটাও মনে হয় অতিরিক্ত হওয়াটা ভালো না। তাই আমার পাওয়া ভালোবাসাটাও টিকেনি। অথচ এখনো অনেক বর্ষা বাকি ছিল আমাদের একসাথে ভিজার, এখনো শহরের অনেক রিক্সাওয়ালা আমাদের চিনে না। হয়তো কিছু জিনিস অপূর্ণ থাকাটার নামই বেঁচে থাকা.!

ভার্সিটি থেকে বের হয়ে এসেছি বছর দেড়েক হলো। চাকরির জন্য এখনো ছুটে বেড়াচ্ছি শহরের এ মাথা থেকে ও মাথা। তবুও মঙ্গলবার আসি পান্থপথে, ভার্সিটির সামনে। মীম এখন ব্যস্ত ওর সংসার নিয়ে। ও হয়তো ভুলে গিয়েছে আমি এখনো প্রতি মঙ্গলবার অপেক্ষা করি। 

আকাশে মেঘ জমছে। বড় বড় ফোটা হয়ে নেমে আসছে পৃথিবীর বুকে। আমি হেটে যাচ্ছি পান্থপথের আইল্যান্ড দিয়ে। রাস্তায় কাদাজল জমে আছে। একটা প্রাইভেট কার এসে সে জল আমার জামায় মেখে দিয়ে চলে গেল। কেন যেন রাগ হতে গিয়েও হতে পারলাম না। ইদানীং আমার বোধশক্তি লোপ পেয়ে যাচ্ছে। কারো উপর রাগ করতে ইচ্ছা করে না, কাউকে ভালোবাসতেও ইচ্ছা করে না। প্রাইভেট কারটা থেমে আছে কিছুটা সামনে। গাড়ির ড্রাইভার ছাতা মাথায় দিয়ে এসে আমাকে সরি বলছে। আমি অবাক হলাম না, অথচ আমার অবাক হওয়ার কথা ছিল, কারন গাড়ির জানালা দিয়ে মীম মাথা বের করে আছে। বৃষ্টিরফোটা ওর নাক বেয়ে বেয়ে গড়িয়ে পরছে। আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে ও। আমি ড্রাইভারের কাধ চাপড়ে দিয়ে হাটা শুরু করলাম। মীমের খুব ইচ্ছা ছিল বিয়ের পর ভালোবাসার মানুষের সাথে বর্ষাদিনে রিক্সায় করে ঘুরে বেড়ানোর, সৃষ্টা ওর ইচ্ছা পূরণ করেনি। ওকে এখন মেঘলাদিনে কাচঘেরা গাড়িতে করে বের হতে হয়। 

রাস্তার দু'পাশে অনেক ছেলেমেয়ে ছাতা বন্ধ করে হেটে বেড়াচ্ছে। কবিগুরু বলেছিলেন,

-সব বৃষ্টি সুন্দর না, যে বৃষ্টিতে তুমি ভিজবে, শুধু সেই বৃষ্টিই সুন্দর।

ভুল বলেছিলেন। যে বৃষ্টিতে প্রিয়তমা পাশে থাকে, শুধু সে বৃষ্টিই সুন্দর।

গল্প: বৃষ্টিবিলাস

Comments

Popular posts from this blog

মানসিক সমস্যায় নারী-পুরুষ | ঢাকা মেট্রো চ

মা ন সিক সমস্যায় না রী-পুরুষ লেখক: কে. এম. ধ্রুব আপনি যখন মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাবে ভুগবেন তখন মনোবিজ্ঞানীর দারস্থা হবেন। লক্ষ্য করে দেখবেন মানসিক স্বাস্থ্যসেবা সেন্টারে আপনার আশেপাশে যারা আছে তাদের অধিকাংশ নারী। বাংলাদেশ তথা পুরো বিশ্বেই এসব সেন্টারে নারীরা সংখ্যাগুরু। তবে কি পুরুষেরা মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাবে ভুগে না? ধরে নেয়া যাক নারীরা মানসিক সমস্যায় বেশি ভুগে আর পুরুষেরা কম। কিন্তু বিজ্ঞান কি বলে? পরিসংখ্যান কি বলে? বিগত দু বছরে পুরুষের আত্মহত্যার হার নারীদের চেয়ে বেশি প্রায় ৩.৫৪ শতাংশ। এমনকি উন্নত বিশ্বের দেশ আমেরিকাতে ৬মিলিয়ন পুরুষ দুশ্চিন্তায় থাকেন। এখানেই শেষ নয় পুরুষের মাদকাসক্তির হার নারীর চেয়ে ২-৩ গুণ বেশি। মদের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে যেখানে প্রতি বছর ২৬,০০০ নারী মৃত্যুবরণ করে, যেখানে প্রায় ৬২,০০০ পুরুষ এই কারণে মারা যায়! পুরুষের জন্য যে ব্যাপারটা অতি সাধারণ সেই পুরুষেরাই কেনো মানসিক স্বাস্থ্যকেন্দ্রে কম যান? মূলত ব্যক্তিত্ব বা তথাকথিত পৌরুষপূর্ণ ব্যক্তিত্বের জন্য তারা সমস্যা প্রকাশের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। যদিও আমাদের জেনারেশনের আমরা বেশিরভাগ মানুষই...

মধ্যবিত্ত || লেখক : কে এম নিহাল || ঢাকা মেট্রো চ

আমার বাবা আমাকে কোন দিন এতো ভোরে ঘুম থেকে উঠা র জন্য ডাকেননি। কিন্তু আজ প্রথম সকাল বেলায় বাবা আমাকে ডেকে বললেন, তোর কাছে কিছু টাকা হবে বাবা? বাবার কথায় আমি যেন পাথর হয়ে গেলাম। যে বাবা আমার পার্সোনাল খরচ দেয় সেই বাবা আবার উল্টো আমার কাছে টাকা চাইলো। কোনো ভাবে নিজেকে সামলে বাবাকে বললাম,বাবা তুমি এখানে বসো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি। আসলে দেশ লকডাউন হওয়ার পর থেকে বাবা সংসার সামলাবে কি করে এনিয়ে বেশ চিন্তায় আছেন।পুরো দেশে অফিস আদালত বন্ধ।কোন কোম্পানি বেতন দিয়েছেতো আর কোন কোম্পানি দেয়নি।বাবা চাকরিও করেন একটা প্রাইভেট কোম্পানিতে। বেতন বিশ -পচিঁশ হাজার টাকা।যা দিয়ে আমাদের বাবা-মা সহ ভাইবোন পাঁচ জনের সংসারটা মোটামোটি মধ্যবিত্ত পরিবারের মতোই চলে। এপ্রিলের ছয় তারিখে বাবার বেতন পাওয়ার কথা ছিলো।তার আগে অফিস বন্ধ হয়ে গেলো।আর কোম্পানিও মাস শেষ হয়নি বলে বেতনটাও দেয়নি।দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে আতংকিত অবস্থায় বাবা ঘর থেকে যাতে বের হতে না হয় সে জন্য যে অল্প টাকা ঘরে ছিলো তা দিয়ে অল্প চাল এবং ডাল নিয়ে এসেছিলেন। তা সব দশদিনের আগেই শেষ হয়ে গেলো। মা কাল থেকে বারবার বলে আসছিলেন,লজ্জা ফেলে কি হ...

প্রিয় মানুষ || বিপুল আহমেদ বিশাল || ঢাকা মেট্রো চ ||

প্রিয় মানুষ   বিপুল আহমেদ বিশাল মাঝে মাঝে দুর্গন্ধ ও সুগন্ধ ফুলের মতো, যদি প্রিয় মানুষটি সাথে থাকে! অনেক দূরের বাঁকা পথ সহজ কাছের পথ হয়ে যায়, যদি প্রিয় মানুষটির হাতে হাত রেখে হাঁটা হয়! মাঝে মধ্যে অসম্ভব কাজ ও সম্ভব হয়, যদি প্রিয় মানুষটি পাশে থাকে! যে মানুষটি কখনো পাঁচ মিনিট একা বসে অপেক্ষা করেনি, যদি প্রিয় মানুষটি হয় ঘন্টার পর ঘন্টা একা বসে অপেক্ষা করেছে!! নিজেকে অনেক অসুস্থর মধ্যে ও সুস্থ মনে হয়, যদি প্রিয় মানুষটি সিটের পাশের চেয়ারে বসে থাকে!! পুরা পৃথিবীকে অন্ধকার মনে হয় কোথাও আলো নেই, যদি প্রিয় মানুষটি কষ্টে থাকে!! মৃত্যু কে আপন করে বরন করবো, যদি আমার মৃত্যুতে প্রিয় মানুষটি সুখি থাকে!! প্রচ্ছদ : শাহেদ-উর রহমান দীপ্র