মানবতার গান
- মুহাম্মদ ফাহিম করিম
কোন সে মোহের পিছে ছুটে
মানবতা বিসর্জন দেও তোমরা হাস্যোজ্বলে,
সর্বশ্রষ্ঠ জীবের নামে
সর্বনিকৃষ্টের প্রমাণ দেও বারেবারে,
বিবেক শব্দটা শেষ কবে শুনেছ
পারবে কি মনে করতে।
বিবেক শব্দখানির মর্মার্থ
কভু চেয়েছ কি বুঝতে,
নাকি মিছে প্রভাবের স্রোতে গা ভাসাতে
বড্ড ভালো বোধ করো যে।
মেধার নামে তোতাপাখির অনুসরণ করে
বিশ্বজয় চাও করতে,
ভাড়ামি করে যাও কেনো নৃপতি হতে ।
মিছে খ্যাতির সংজ্ঞা তো পাল্টায় বারেবারে
প্রতি মুহূর্তের আবর্তনে ।
সময়ের ঘোড়ার দৌড়ে তাল মিলিয়ে
পেরেছো কি অমর হতে।
এত অহংকার নিয়ে নিদ্রায় যাওবা কিভাবে
অহংকারীর পরিচয় কি পারবে,
পথের ধারের সে অভুক্ত অশ্রুসিক্ত শিশুটির মুখে হাসি ফোটাতে
হাসি নাইবা ফোটাতে পারো,
যদি একটি অভুক্ত শিশুর মুখে নিজের সত্তা দিয়ে
তবে,তোমার এত ডিগ্রী,খ্যাতি গলায় ঝুলিয়ে
টাকার দাস সাজতে যাওইবা কেনো ।
এত সৌন্দর্য বলে চিৎকার করে করে
সে মুখোশধারী সুন্দরের পিছে,
যাওবা কেনো নিজেকে বিসর্জন দিতে।
তোমাদের নিকট পরিচিত সে সুন্দর তো
দৃষ্টিভ্রম বিনে আর কিছুই নয় যে,
সে সত্য কি তোমাদের কাছে আজও রয়ে গেছে মিথ্যের নামে,
নাকি এক জোড়া চোখ শুধু লিপ্সা কামনায় রাখো বাঁচিয়ে
জগৎ সত্য কে অস্বীকারের জলে ভাসিয়ে।
তোমাদের সৌন্দর্য কি পারিবে বিষাদগ্রস্তের জীবন বাঁচাতে,
নাকি তা শুধুই তোমাদের ক্ষুধার্ত দৃষ্টির লিপ্সা মিটায়
আধুনিকতা,সভ্যতার নামে।
কখনোই কি কোনো এক কৃষ্ণাঙ্গের মাঝে লুকায়িত সৌন্দর্য চেয়েছো খুঁজতে,
কোনো অ্যাসিড দগ্ধ নারীর হাসিতে
আছে যে সর্বোত্তম সৌন্দর্য লুকিয়ে,
তা কি তুমি জানো হে
হে সর্বশ্রেষ্ঠ জীব।
প্রাকৃতিক সৌন্দর্যকে শুধুই ফ্রেমে বেঁধে রেখে
সর্বদৃষ্টি হতে আড়াল করে,
স্রষ্টার সৃষ্টি কে নিজের কুক্ষিগত করে
পেরেছো কি কোনো কালে,
কোনো সুন্দরের স্রষ্টা হতে,
কোনো কালেই তো পারোনি তবে।
রক্তের বন্ধনকে কাঁটাতারে ব্যাবকলন করে
একই জীবকে অর্বুদ সৃষ্টিতে পরিচিত করে,
কিইবা শান্তি পাও তোমরা
শ্রেষ্ঠত্ব কায়েম নামক অপবাদে।
তোমাদের শ্রেষ্ঠত্ব কি পেরেছে বিকৃত মস্তিষ্কের জন্তুর ভয়াল থাবা হতে,
কোনো এক নির্জনে সর্বোত্তম সৃষ্টি এক নারীকে ধর্ষিত হওয়া থেকে বাঁচাতে।
তোমাদের অভূত ক্ষমতা কি পেরেছে
নারীকে তার প্রাপ্য সম্মান সবকালে ফিরিয়ে দিতে,
পেরেছো কি
এক গৃহবধূকে চার দেয়ালের আধাঁরে অত্যাচারিত হওয়া থেকে বাঁচাতে,
পেরেছো কি এক কিশোরীকে বাল্যবিবাহের নামে
তার স্বপ্নগুলোকে ধুলিস্যাৎ হওয়া থেকে বাঁচাতে।
পেরেছো কি লোভের পশমি কাপড় ছিড়ে ফেলে
মানবতার গান গাওয়া সে
ছেড়া তালি দেওয়া রক্তচক্ষুর প্রতিবাদী হতে
যদি নাইবা পারো
তবে মানুষ বলে নিজেকে দাবি করো কোনো সত্যে?
-ঢাকা মেট্রো চ

Comments
Post a Comment