-পৃথিবিতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নেই। সব ভালোবাসায় কোনও না কোন ধান্ধা আছেই। এইযে যেসব ছেলেরা বলে যে আমি তোমার রুপ দেখে নই, মন দেখে ভালোবেসেছি। বিশ্বাস কর দোস্ত, এইগুলার চেয়ে বড় ভণ্ড আর একটাও নাই পৃথীবিতে। আমি সারার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আমি জানি, ঠিক দুইদিন পর এই মেয়েটাই এসে আমাকে বলবে; -দোস্ত, তোর সাথে একটা ইম্পোর্টেন্ট কথা আছে। -কি কথা.! -এখানে না, চল সামনের ক্যাফেটেরিয়াতে। আমাদের ভার্সিটির ক্যাফেটেরিয়াটা অন্য আটদশটা ভার্সিটির ক্যাফেটেরিয়ার মত না। এটার খাবারের মানও যেমন ভালো, কাপলদের জন্যও নিরিবিলি প্রেম করার জন্য আদর্শ। আমরা গিয়ে মোটামুটি সামনের দিকের একটা টেবিলে বসলাম। আশেপাশে কাপলদের ভিড়ে তাকানোটা দায়। -কি খাবি বল, বার্গার না পিজ্জা.! -পাস্তা। সারা তিনটা পাস্তার অর্ডার দিল। -কি ইম্পোর্টেন্ট কথা এবার বল। -দোস্ত, একটা ছেলের সাথে কথা হয় কিছুদিন ধরেই। ছেলেটা না এত্তো ভালওওও, আর আমার এত্ত এত্ত কেয়ার নেয়, আমি জাস্ট ফিদা হয়ে গেছি ওর উপর। সবচেয়ে বড় কথা শুভ আট দশটা ছেলের মতো নোংরা না, অনেক ভালো একটা ছেলে। -রিফাতের বেলায়ও একিই কথা বলেছিলি, তাহলে ওর সাথে ব্রেকআপ হলো কেন.? -আরে ধুর...